ভারতীয় টিভি জগতের অন্যতম একটি বিখ্যাত রিয়ালিটি শো হলো বিগ বস। এই অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয়তার কারণ হলো এই অনুষ্ঠানের সঞ্চালক হলেন স্বয়ং সালমান খান। সালমান খান যে অসাধারণ ভঙ্গিতে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তা এককথায় অসাধারণ। প্রতিবছর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। বিতর্কিত এই অনুষ্ঠান যত বিতর্ক তৈরি করে ততই টিআরপি হাই হয়ে যায় এই অনুষ্ঠানের।
সম্প্রতি বিগ বস সিজন ১৬ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে উঠে এসেছে। জানা গেছে এই অনুষ্ঠানের নির্মাতা একজন ইউটিউবার। জেনে নিন কে তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিগবসের আগামী সিজন ডিসেম্বরে নয় বরং শুরু হয়ে যাবে অক্টোবরে। একবার খবর পাওয়া গিয়েছিল, এই বছর এই অনুষ্ঠান স্থগিত হতে চলেছে তবে সৌভাগ্যবশত সেটি ভুল প্রমাণিত হয়েছে।

অনুষ্ঠান নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবর মাসে এবং পাশাপাশি বিগবস প্রতিটি নির্ধারিত সময় স্ট্রিম করা হবে। রিপোর্টে এটাও দাবি করা হয়েছে, এই বছর বিগ বস ও টি টি হোস্ট করবেন না করন জোহর। এই বছর সঞ্চালনার প্রতিযোগিতায় রয়েছেন ফারাহ খান, হিনা খান, রণবীর সিং এবং করণ কুন্দ্রা। যদিও আয়োজকদের নাম সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে করন জোহর যে আর সঞ্চালনা করবেন না তা স্পষ্ট।

আগামী সিজনে কোন কোন সেলিব্রিটিদের দেখা যাবে তা নিয়েও তৈরি হয়ে গেছে জোর জল্পনা কল্পনা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার টিভি জগতের বড় বড় তারকা যেমন মুনাওয়ার ফারুকী, জান্নাত জুবায়ের, শিবাঙ্গী জোশি এবং দিব্যাঙ্কা ত্রিপাঠিকে দেখা যাবে আগামী সিজনে। যদিও প্রতিযোগিতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনো।
